ঢাকাWednesday , 6 November 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সাদেক হোসেন খোকার মৃত্যুতে সাতক্ষীরায় দোয়া মাহফিল

admin ঢাকা
আপডেট: 6 November 2019, 21:29

স্টাফ রিপোর্টার: বিএনপি’র ভাইস চেয়ারম্যান, সাবেক মেয়র, সাবেক মন্ত্রী, বীর মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকার মৃত্যুতে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (০৬ নভেম্বর) বিকেলে আইনজীবী ফোরাম সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে জেলা আইনজীবী সমিতির লাইব্রেরি রুমে এ সভা অনুষ্ঠিত হয়। আইনজীবী ফোরাম সাতক্ষীরা জেলা শাখার সভাপতি অ্যাড. আবুল হোসেন (২) এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাবেক পিপি অ্যাড. সৈয়দ ইফতেখার আলী। প্রধান অতিথি এ সময় বলেন, বীর মুক্তিযোদ্ধা বি.এন.পির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকার মৃত্যুতে দল ও দেশের অপূরণীয় ক্ষতি হয়েছে। তিনি এ সময় বিএনপি’র চেয়ারপার্সন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া সহ সকল নেতা-কর্মীদের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি সহ নি:শর্ত মুক্তির দাবি জানান। সাধারণ সম্পাদক অ্যাড. সোমনাথ ব্যানার্জীর পরিচালনায় বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাবেক উপদেষ্টা অ্যাড. সরদার আমজাদ হোসেন, অ্যাড. শহীদুল্লাহ(২), অ্যাড. আজিবর রহমান, অ্যাড. এ.বি.এম. সেলিম, অ্যাড. মোস্তফা জামান, অ্যাড. আকবর আলী, অ্যাড. নুরুল আমিন, অ্যাড. অসীম মন্ডল, অ্যাড. মিজানুর রহমান বাপ্পি, অ্যাড. সরদার সাইফ, অ্যাড. তোহা কামাল উদ্দীন প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *