প্রতাপনগরের নির্মাণাধীন গুচ্ছ-গ্রাম পরিদর্শনে ইউএনও
সমীর রায়, আশাশুনি: আশাশুনির প্রতাপনগরে নির্মাণাধীন গুচ্ছ-গ্রামসহ চলমান উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর আলিফ রেজা। মঙ্গলবার (০৫ নভেম্বর) সকালে প্রতাপনগর ইউনিয়নের কল্যাণপুর গ্রামে ভূমি মন্ত্রণালয়ের অধীনে গুচ্ছ-গ্রামের নির্মাণাধীন ৪৫ টি ঘর পরিদর্শন করেন। এছাড়া উপজেলায় বরাদ্দ প্রাপ্ত ২৪ টি দুর্যোগ সহনীয় ঘর (প্রতাপনগরে ৩টি ও আনুলিয়ায় ৩টি) নির্মাণের নির্ধারিত স্থান পরিদর্শন করেন। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সোহাগ খান, ইউপি চেয়ারম্যান শেখ জাকির হোসেন প্রমুখ। সোহাগ খান জানান, গুচ্ছ-গ্রামে ইটের দেওয়াল ও টিনের ছাউনি দেওয়া ৪৫ টি ঘর নির্মাণ ও ৬টি নলক‚প স্থাপনের কার্যক্রম চলছে। ইতোমধ্যে নলক‚প স্থাপনের কার্যক্রম শেষ হয়েছে। ঘরগুলির ৮০ ভাগ কাজ শেষ হয়েছে। চলতি মাসেই যাতে ৪৫ টি পরিবার সেখানে বসবাস করতে পারে আমরা সে লক্ষে কাজ করে যাচ্ছি। ইউএনও এদিন প্রতাপনগরের ‘আমার বাড়ি আমার খামার’ অফিসে ‘শেখ হাসিনার উপহার আমার বাড়ি আমার খামার, বদলাবে দিন তোমার আমার এ ¯েøাগান কে সামনে রেখে একটি উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্য রাখেন।

Leave a Reply