ঢাকাTuesday , 5 November 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

আশাশুনিতে ভ্রাম্যমাণ আদালতে মৎস্য ব্যবসায়ীকে জরিমানা

admin ঢাকা
আপডেট: 5 November 2019, 21:44

আশাশুনি প্রতিনিধি: আশাশুনিতে চিংড়ি মাছে অপ-দ্রব্য পুশ করার দায়ে ভ্রাম্যমাণ আদালতে এক মৎস্য ব্যবসায়ীকে জরিমানা করে তার মাছ বিনষ্ট করা হয়েছে। মঙ্গলবার (০৫ নভেম্বর) সকালে উপজেলার কাকবাসিয়া বাজারের মৎস্য সেটে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মীর আলিফ রেজা। এ সময় কাকবাসিয়া গ্রামের আব্দুল কাদের সরদারের ছেলে ডিপো মালিক আব্দুর রশিদের হেফাজতে থাকা অপ-দ্রব্য পুশকৃত ১ মন বাগদা চিংড়ি আটক করা হয়। বিজ্ঞ আদালত মাছ ও মাছজাত দ্রব্য (পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ) অধ্যাদেশ ১৯৮৩ এর আওতায় রশিদ কে ৫ হাজার টাকা জরিমানা আদায় করে জব্দকৃত সমস্ত মাছ প্রকাশ্যে বিনষ্ট করার আদেশ দেন। এ সময় উপস্থিত ছিলেন সিনি. উপজেলা মৎস্য কর্মকর্তা সেলিম সুলতান, সহকারী মৎস্য কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, পিআইও সোহাগ খান প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *