ঢাকাTuesday , 5 November 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

আশাশুনিতে তামাকজাত দ্রব্যের বিজ্ঞাপন অপসারণ

admin ঢাকা
আপডেট: 5 November 2019, 21:44

আশাশুনি প্রতিনিধি: আশাশুনিতে বিভিন্ন দোকান থেকে তামাকজাত দ্রব্যের বিজ্ঞাপন অপসারণ করে জনসম্মুখে বিনষ্ট করা হয়েছে। মঙ্গলবার (০৫ নভেম্বর) দুপুরে আশাশুনি বাজারে এনজিও মৌমাছি সংস্থা এ কার্যক্রম পরিচালনা করেন। এ সময় আশাশুনি প্রেসক্লাবের সভাপতি জিএম আল ফারুক, সাবেক সভাপতি জিএম মুজিবুর রহমান, সাধারণ সম্পাদক সমীর রায়, দপ্তর সম্পাদক আকাশ হোসেন, সাংবাদিক মইনুল ইসলাম, মৌমাছি নির্বাহী পরিচালক সুশান্ত মল্লিক প্রমুখ উপস্থিত ছিলেন। এদিন আশাশুনি সদরের বিভিন্ন দোকানে লিফলেট বিতরণ ও তামাকজাত পণ্যের বিজ্ঞাপন অপসারণ করে বিজ্ঞাপন সামগ্রী আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়। সরকারের ‘ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন ২০০৫’ ও সংশ্লিষ্ট বিধিমালায় আইনের ধারা-৫ অনুসারে, ধূমপান ও তামাকজাত দ্রব্যের সকল ধরনের বিজ্ঞাপন, প্রচারণা ও পৃষ্ঠপোষকতা সম্পূর্ণভাবে নিষিদ্ধ ঘোষণা করেছে। কিন্তু তামাক কোম্পানি গুলো আইন অমান্য করে তাদের প্রচারণা অব্যাহত রেখেছে। এনজিও মৌমাছি ধূমপান ও তামাকজাত দ্রব্য বিরোধী লিফলেট বিতরণ, সচেতনতা মূলক প্রচার প্রচারণা ও অবৈধ বিজ্ঞাপন অপসারণে আইনের ব্যবহারে কাজ করে যাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *