ঢাকাTuesday , 5 November 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

পাইকগাছায় জায়গা জমির বিরোধে প্রতিপক্ষের হামলায় বৃদ্ধা আহত

admin ঢাকা
আপডেট: 5 November 2019, 21:41

পাইকগাছা প্রতিনিধি: পাইকগাছা পৌর সদরে জায়গা জমির বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় কান্তি বালা (৭৫) নামের এক বৃদ্ধা আহত হয়ে পাইকগাছা হাসপাতালে চিকিৎসাধীন। সে পৌর সভার ৪ নং ওয়ার্ডের মনোরঞ্জন মন্ডলের স্ত্রী। মঙ্গলবার (০৫ নভেম্বর) সকাল সাড়ে ১১ টায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে। ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, পৌরসভার ৪নং ওয়ার্ডের সরল মৌজায় মনোরঞ্জন মন্ডলের ছেলে অমর রঞ্জন মন্ডল ও মাতা কান্তিবালার সত্ত¡ দখলীয় ও রেকর্ডীয় সম্পত্তিতে একই বাড়ির মৃত বিমল মন্ডলের ছেলে সন্যাসী মন্ডল ও নিমাই মন্ডল রাতের আধারে অবৈধ ভাবে বাসা তৈরির চেষ্টা করে। আমরা জানতে পেরে মঙ্গলবার সকালে তা অপসারণ করি। তারই সূত্র ধরে বেলা সাড়ে এগারোটার সময় আমাদের বাড়ির সীমানায় অবৈধ প্রবেশ পূর্বক আমাদের বৃদ্ধা কান্তি বালা (৭০) কে ব্যাপক মারপিট করে মারাত্মক আহত করে। তার আত্ম চিৎকারে পুত্র বধূ লিলি মন্ডল ঠেকাতে গেলে তাকেও মারপিট করে। আহত কান্তি বালাকে পাইকগাছা হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে। এ ঘটনায় আহতের পুত্র অমর রঞ্জন মন্ডল বাদী হয়ে থানায় মামলার প্রস্তুতি চলছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *