ঢাকাTuesday , 5 November 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

পাটকেলঘাটায় সড়ক দুর্ঘটনায় আহত-৩

admin ঢাকা
আপডেট: 5 November 2019, 21:34

পাটকেলঘাটা প্রতিনিধি: পাটকেলঘাটায় সড়ক দুর্ঘটনায় ৩ জন আহত হয়েছে। মঙ্গলবার (০৫ নভেম্বর) বেলা ১১ টায় পাটকেলঘাটা বল ফিল্ড মোড়ে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বেলা ১১ টার দিকে সাতক্ষীরা থেকে মোটরসাইকেল যোগে পিরোজপুর জেলার নাজীমপুর থানার চৌগাছিয়া গ্রামের ছুরোত আলীর ছেলে আজিজুল ইসলাম (৩১) এবং একই থানার নাজীমপুর এলাকার মনজু শেখের ছেলে সোহাগ হোসেন (২৪) খুলনার দিকে যাওয়ার পথে পাটকেলটঘাটা বল ফিল্ড মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে মাছের পোনা বহনকারী এক ট্রলির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী, চালক এবং ট্রলির চালক আজিজুল ইসলাম (৩৫) গুরুতর আহত হয়। আহতদের স্থানীয় ক্লিনিকে ভর্তি করা হয়। পাটকেলঘাটা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে দুর্ঘটনায় কবলিত মোটরসাইকেল এবং ট্রলি থানা হেফাজতে নিয়ে যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *