ঢাকাTuesday , 5 November 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কুলিয়ায় দোকানঘর ভাঙচুরের অভিযোগ

admin ঢাকা
আপডেট: 5 November 2019, 21:33

কুলিয়া প্রতিনিধি: দেবহাটা উপজেলার কুলিয়া ইউনিয়নের কুলিয়া সোনালী ব্যাংকের পূর্ব পাশে এক ব্যক্তির দোকান সন্ত্রাসী কায়দায় ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (০৫ নভেম্বর) দুপুরে মো. সিরাজুল ইসলামের দোকানে এ ঘটনা ঘটে। তারা দোকানটি ভাঙচুর করে দোকানের মালামাল ও আসবাবপত্র পুকুরে ফেলে দেয়া হয় বলে অভিযোগ করেন দোকানের মালিক মো. সিরাজুল ইসলাম। তিনি জানান, মো. মনিরুল, আ: রাজ্জাক, মো. রেজাউল, আব্দুর রাজ্জাক সহ তার ১০/১৫জন লোকজন নিয়ে আমার দোকানে ভাঙচুর করে এবং দোকানের পাশে থাকা পুকুরে আমার দোকানের আসবাবপত্র ফেলে দেয়। দোকানের ক্যাশ বাক্সে থাকা টাকা নিয়ে যায়। এমতাবস্থায় আমরা বাধা দিলে তারা আমাদেরকে এলোপাতাড়ি কিল, ঘুসি লাথি মারতে থাকে। তিনি আরও বলেন, এ বিষয়ে আমি থানায় লিখিত অভিযোগ করেছি। তবে এ বিষয়ে বিবাদী পক্ষদের সাথে মোবাইলের মাধ্যমে জানতে চাইলে তাদের মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। এ বিষয়ে ঘটনাস্থলে তদন্তে আসা এস আই হানিফের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমরা উক্ত বিষয়ে একটা লিখিত অভিযোগ পেয়েছি তারই ভিত্তিতে আমরা ওসি স্যারের নির্দেশে তদন্ত করতে এসেছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *