ঢাকাTuesday , 5 November 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

স্কুলের গাছ কেটে নতুন ভবন নির্মাণের উদ্যোগ: প্রতিবাদে ফুসে উঠেছে এলাকাবাসী

admin ঢাকা
আপডেট: 5 November 2019, 21:30

ডেস্ক রিপোর্ট: আশাশুনি উপজেলার বুধহাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গাছ কেটে খেলার মাঠ বন্ধ করে দ্বিতল ভবন নির্মাণের উদ্যোগে প্রতিবাদে ফুসে উঠেছে এলাকাবাসী। এ ব্যাপারে জেলা প্রশাসক বরাবর ম্যানেজিং কমিটির সদস্য ও এলাকাবাসী প্রতিকারের আবেদন করেছে। আবেদনের ভিত্তিতে গত ২ জুলাই ডিপিইও’কে জরুরী ভিত্তিতে তদন্তপূর্বক ব্যবস্থা নিতে নির্দেশ দিলেও তদন্ত করা হয়নি বলে অভিযোগ স্থানীয়দের। এমনকি বাদী পক্ষের সাথে কোন যোগাযোগ বা নোটিস করা হয়নি বলে জানিয়েছেন আবেদনকারীরা। বুধহাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতল বিশিষ্ট একটি পুরাতন ভবন আছে। ছাত্র-ছাত্রীদের ক্লাসের স্থান সংকুলান না হওয়ায় সরকারি ভাবে আরেকটি দ্বিতল ভবন নির্মাণের প্রকল্প অনুমোদিত হয়েছে। আবেদনে বলা হয়, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জুলহাজের একক সিদ্ধান্তে বিদ্যালয়ের সামনে খেলার মাঠ ও ঈদগাহের মাঠটি বন্ধ করে মাঠের পূর্ব পাশে নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। মাঠের পশ্চিম পাশে ফোরকানিয়া মাদরাসা রয়েছে। মাঠের পূর্ব পাশে পশ্চিম মুখী নতুন ভবন নির্মাণের উদ্যোগ নেওয়ায় সেখানে ১৩/১৪টি বৃক্ষ নিধন করা হয়েছে। এরমধ্যে অর্ধ শতাধিক বছরের বিলাতি তালগাছ নামে দু’টি সর্বজন প্রিয় গাছ দুটিও নিধন করা হয়েছে। বর্তমান গৃহীত পদক্ষেপে ভবন নির্মাণ করা হলে মাঠে শিক্ষার্থীদের খেলা-ধুলা করার সুযোগ নষ্ট হবে বলে মনে করেন এলাকাবাসী। এছাড়া ফিংড়ী ইউনিয়নের হাবাসপুর গ্রামসহ বুধহাটার ৪টি গ্রামের মানুষ উক্ত বিদ্যালয়ের মাঠে ঈদের জামাত সহ জানাজার নামাজ অনুষ্ঠিত হয়ে আসছে। স্থানীয়রা বলছেন প্রধান শিক্ষকের এই একক সিদ্ধান্তের কারণে দীর্ঘদিনের ঈদগাহ ময়দানও জৌলুস হারাবে এবং বার্ষিক ওয়াজ মাহফিলের স্থান সংকট হবে। বিদ্যালয়ের নতুন দ্বিতল ভবনটি মাঠ বন্ধ না করে পুরাতন ভবনের সংলগ্ন দক্ষিণ দুয়ারি নির্মিত হলে সবকিছুই ঠিক থাকবে বলে জানান তারা। এ ব্যাপারে গত ১৯ জুলাই মানবন্ধন করে। মানববন্ধনে স্কুলের জমি দাতাসহ এলাকার হাজারও মানুষ অংশগ্রহণ করে। আঞ্চলিকসহ কয়েকটি স্থানীয় পত্রিকায় এ মানববন্ধনের খবর প্রকাশিত হয়। তদুপরি প্রশাসনের কোন হস্তক্ষেপ না পেয়ে এলাকাবাসীর পক্ষে মো. আলিমুদ্দীন গাইন বাদী হয়ে স্কুলের প্রধান শিক্ষক মো. জুলহাজ কে বিবাদী করে আশাশুনি সহকারী জজ আদালত সাতক্ষীরাতে গত ১৪ অক্টোবর ৭৩/২০১৯ নং মামলা দায়ের করে। উক্ত মামলাটি চলমান থাকা অবস্থায় আইনকে তোয়াক্কা না করে নিধনকৃত গাছগুলি সরানোর চেষ্টা ও নতুন দ্বিতল ভবন মাঠের পূর্ব পাশে নির্মাণের পাঁয়তারা চালাচ্ছে। যে কোন সময়ে দ্বিতল ভবন নির্মাণকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষ ঘটার সম্ভাবনা বিরাজ করছে। বিষয়টি তদন্তপূর্বক কার্যকরী পদক্ষেপ নিতে সংসদ সদস্য, জেলা প্রশাসক, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী অফিসারসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *