ঢাকাTuesday , 5 November 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

তালায় শিক্ষকের বাসায় চুরি

admin ঢাকা
আপডেট: 5 November 2019, 21:26

তালা প্রতিনিধি: তালায় এক শিক্ষকের বাসায় দিন দুপুরে ঘরের দরজা ভেঙে দুর্ধর্ষ চুরির সংঘটিত হয়েছে। এ সময় চোরচক্র ১০ ভরি স্বর্ণালংকার ও নগদ প্রায় ৫০ হাজার টাকা নিয়ে গেছে। মঙ্গলবার (০৫ নভেম্বর) বেলা সাড়ে ১১ টার দিকে তালা মহিলা কলেজ সংলগ্ন বারুইহাটি কামারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ভুক্তভোগী তালা মহিলা কলেজের অধ্যাপক তৌহিদুজ্জামান জানান, মঙ্গলবার সকালে ছেলের জেএসসি পরীক্ষা থাকায় তাকে নিয়ে স্ত্রী পরীক্ষা কেন্দ্রে যায় এবং তিনি ছিলেন কলেজে। এই সুযোগে চোর চক্র বাসার পিছন দিকের সীমানা প্রাচীর টপকে বাড়িতে প্রবেশ করে বারান্দার গ্রিল ও দরজার তালা ভেঙে ঘরে প্রবেশ করে। এ সময় দু’টি ঘরে থাকা ১০ ভরি স্বর্ণালংকার ও নগদ প্রায় ৫০ হাজার টাকা লুট করে নিয়ে গেছে। তালা থানার এস আই মো. কামাল হোসেন ও এএসআই মো. মনির হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তালা থানার ওসি মেহেদী রাসেল বলেন, পুলিশ ইতোমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি খতিয়ে দেখার পাশাপাশি চোরচক্র আটকের চেষ্টা চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *