ঢাকাTuesday , 5 November 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

তালায় গ্রিন আর্মির উদ্যোগে বৃক্ষরোপণ ও পুরস্কার বিতরণী

admin ঢাকা
আপডেট: 5 November 2019, 21:26

তালা প্রতিনিধি: ‘ক্লিন সাতক্ষীরা, গ্রিন সাতক্ষীরা’ স্লোগানকে সামনে রেখে ক্লিন স্কুল, গ্রিন স্কুল ও ডেঙ্গু প্রতিরোধ অভিযানে তালায় গ্রিন আর্মির উদ্যোগে বৃক্ষরোপণ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৫ নভেম্বর) সকাল ১০টায় চারটি স্কুলের সমন্বয়ে কৃষ্ণকাঠী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা হারুন আর রশিদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার ইকবাল হোসেন। বিশেষ অতিথি ছিলেন, তপন কুমার দে। শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে কৃষ্ণকাঠী মাধ্যমিক বিদ্যালয়, কৃষ্ণকাঠী সরকারি প্রাথমিক বিদ্যালয়, আম্রকানন দাখিল মাদ্রাসা ও কানাইদিয়া রথখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয় এ অনুষ্ঠানে অংশগ্রহণ করে। এ সময় চারটি স্কুলের সকল শিক্ষক শিক্ষিকা, শিক্ষার্থী ও গ্রিন আর্মির সকল সদস্যরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *