ঢাকাTuesday , 5 November 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

খলিলনগরে উন্নয়ন প্রচেষ্টা অফিস থেকে মোটরসাইকেল চুরি

admin ঢাকা
আপডেট: 5 November 2019, 21:25

তালা প্রতিনিধি: তালা উপজেলার খলিলনগর বে-সরকারি সংস্থা উন্নয়ন প্রচেষ্টা অফিস থেকে একই রাতে দু’টি মোটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে। রোববার (০৩ নভেম্বর) রাতে চোরচক্র অফিসের তালা ভেঙে একটি হিরো হাইডিলাক্স ১০০ সিসি লাল রঙের (যার নম্বর সাতক্ষীরা- হ- ১৫- ৬১৩৫) এবং অপরটি টিভিএস মেট্রো ১০০ সিসি বøু রঙের মোটর সাইকেল (যার নম্বর- হ-১৬- ৬২৫১) চুরি করে নিয়ে যায়। যার মূল্য ২ লক্ষাধিক টাকা। এ ব্যাপারে তালা থানায় অভিযোগ করা হয়েছে। উন্নয়ন প্রচেষ্টার খলিলনগর শাখা ব্যবস্থাপক আ.ব.ম খুর্শিদুজ্জামান জানান, রোববার রাত ২ থেকে ৫ টার মধ্যে উক্ত চুরি সংঘটিত হয়েছে। মোটরসাইকেল দুইটির মূল্য প্রায় ২ লক্ষ ১৭ হাজার টাকা। এ ব্যাপারে তিনি বাদী হয়ে থানায় একটা অভিযোগ করেছেন বলে জানান। তালা থানার ওসি মেহেদী রাসেল অভিযোগ পাওয়ার বিষয়টি স্বীকার করে বলেন, পুলিশ ইতোমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছে। মোটর সাইকেল উদ্ধারের পাশাপাশি চোরচক্র আটকের চেষ্টা চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *