নিজস্ব প্রতিনিধি : বাংলাদেশ ছাত্রলীগ কালিগঞ্জ উপজেলার রতনপুর ইউনিয়ন শাখার আংশিক কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার (০৫ নভেম্বর) মো. এবাদুল ইসলামকে সভাপতি ও শেখ শরিফ হোসেনকে সাধারণ সম্পাদক করে পাঁচ সদস্য বিশিষ্ট ১ বছর মেয়াদি আংশিক কমিটির অনুমোদন দিয়েছে কালিগঞ্জ উপজেলা ছাত্রলীগ। উক্ত কমিটিতে মো. মোমিনুর রহমানকে সহ-সভাপতি, নাজমুল ইসলামকে যুগ্ম-সাধারণ সম্পাদক এবং মাছুম বিল্লাহ সুজনকে সাংগঠনিক সম্পাদক হিসেবে মনোনীত করা হয়েছে। কালিগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি কাজী নূর আহম্মেদ রনি ও সাধারণ সম্পাদক ফিরোজ হোসেন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
