আয়েনউদ্দীন মাদ্রাসার উদ্যোগে প্রসপেক্টাস বিতরণ
ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা আয়েনউদ্দীন মহিলা আলিম মাদ্রাসার উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে প্রসপেক্টাস বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (০৫ নভেম্বর) সকাল ১০টায় পৌরসভার ৭নং ওয়ার্ড কাউন্সিলার জাহাঙ্গীর হোসেন কালু এ প্রসপেক্টাস বিতরণ করেন। এ সময় মাদ্রাসার অধ্যক্ষ মো. রুহুল আমিন বলেন, নারী শিক্ষা বিস্তারে আধুনিক প্রযুক্তি সমৃদ্ধ সুবিন্যস্ত ও সু-পরিকল্পিত শিক্ষা কর্মসূচী নিয়ে আয়েনউদ্দীন মহিলা আলিম মাদ্রাসা যাত্রা শুরু করেছে। শিক্ষার্থীদের একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলার যোগ্য সৈনিক- বিজ্ঞান মনস্ক, দেশপ্রেমিক, সু-নাগরিক ও দক্ষ মানব সম্পদে পরিণত করার লক্ষে জাতীয় উন্নয়ন ও অগ্রগতি সাধনের জন্য মননশীল, নৈতিক মূল্যবোধ সম্পন্ন জাতি বিনির্মাণে বাস্তবমুখী পদক্ষেপ গ্রহণ করেছে। বিনিময়ে মহান আল্লাহ রাব্বুল আলামিনের পরম সন্তুষ্টিও পরকালের জবাবদিহিতা ও মুক্তি-লাভের জন্য কাজ করে যাচ্ছে। প্রতিষ্ঠানটি, সহীহ কুরআন তেলাওয়াত শিক্ষা ব্যবস্থার পাশাপাশি দীন শিক্ষা ও আধুনিক শিক্ষার অপূর্ব সমন্বয়, বিভিন্ন ক্যাডেট মাদরাসার শিক্ষা কার্যক্রমের সাথে সমন্বয় সাধন, শিশুদেরকে সহজ-সরল উপায়ে বিনোদনের মাধ্যমে পাঠদানসহ অত্যাধুনিক কম্পিউটার ল্যাব, বিজ্ঞানাগার ও মাল্টিমিডিয়া ক্লাসরুমের মাধ্যমে পাঠ দান করে থাকে। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
Leave a Reply