ঢাকাTuesday , 5 November 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সাক্ষী হওয়ায় মারপিট ও টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগে সংবাদ সম্মেলন

admin ঢাকা
আপডেট: 5 November 2019, 20:40

ডেস্ক রিপোর্ট: মামলার সাক্ষী হওয়াকে কেন্দ্র করে খুন জখমের উদ্দেশ্যে মারপিট ও টাকা ছিনিয়ে নেওয়ার ঘটনায় সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (০৫ নভেম্বর) দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবে এক জনাকীর্ণ সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন, সাতক্ষীরা সদরের ঘরচালা গ্রামের আলাউদ্দীন গাজীর স্ত্রী শরিফা খাতুন। লিখিত বক্তব্যে তিনি বলেন, সম্প্রতি সাতক্ষীরা আদালতে একই এলাকার আব্দুল লতিফের ছেলে নাজমুল হোসেন লাল্টু, মৃত লিয়াকত আলীর ছেলে রবিউল ইসলাম ও রেজাউল ইসলামের ছেলে নাজমুল হোসেনসহ কয়েকজনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়। ওই মামলায় আমার স্বামী আলাউদ্দীন সাক্ষী হওয়ায় প্রায়ই আমার স্বামীকে হুমকি দিত তারা। আগামী ৭ নভেম্বর উক্ত মামলার ধার্যদিন। তাছাড়া স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠনকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা চলছে। এর জের ধরে গত ৪ নভেম্বর আনুমানিক রাত ১০টার সময় ১লক্ষ ২০ হাজার টাকা (জামাতাকে মোটরসাইকেল কিনে দেওয়ার জন্য) নিয়ে বাড়ি থেকে বের হয়ে ঘরচালা শামসুরের মোড়ে যাওয়া মাত্র পূর্ব থেকে ওতপেতে থাকা নাজমুল হোসেন লাল্টু, রবিউল ইসলাম ও নাজমুল হোসেন সংঘবদ্ধ হয়ে আমার স্বামী আলাউদ্দীনকে লোহার রড দিয়ে পিটিয়ে শ্বাস-রোধ করে হত্যা চেষ্টা করে। এ সময় জামাইয়ের মোটরসাইকেল ক্রয়ের জন্য আমার স্বামীর পকেটে থাকা ১লক্ষ ২০ হাজার টাকা কেড়ে নিয়ে মৃত ভেবে ফেলে রেখে পালিয়ে যায়। খবর পেয়ে আমার স্বামীকে উদ্ধার করে ওই রাতেই সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করি। বর্তমানে তিনি সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আসামিদের বিপক্ষে আমার স্বামী অবস্থান নেওয়ায় আসামিরা ক্ষিপ্ত হয়ে উক্ত ঘটনা ঘটিয়েছে। বর্তমানে ম্যানেজিং কমিটি গঠনকে কেন্দ্র করে আদালতে দেওয়ানি ১৮৫/১৯ নং মামলা হয়েছে। উল্লেখিত নাজমুল হুদা লাল্টু এলাকার চিহ্নিত চাঁদাবাজ, ঘেরদখল, লুটপাট তার দৈনন্দিন কাজ। এলাকায় কেউ তার বিরুদ্ধে কথা বলতে সাহস পায় না। রবিউল ইসলাম চিহ্নিত নারী লোভী এলাকায় তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। তাছাড়া নাজমুল হোসেন শিবির ক্যাডার। ২০১৩ সালে তার বিরুদ্ধে প্রকাশ্যে নাশকতার একাধিক অভিযোগ রয়েছে। তিনি উল্লেখিত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবিতে সাতক্ষীরা পুলিশ সুপারসহ সংশিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *