ঢাকাTuesday , 5 November 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সরকারি জায়গা দখল করে পাঁকা ঘর নির্মাণের অভিযোগ

admin ঢাকা
আপডেট: 5 November 2019, 20:38

রমজাননগর (শ্যামনগর) প্রতিনিধি: শ্যামনগর উপজেলার কৈখালী ইউনিয়নে সরকারি জায়গা দখল করে পাকা ঘর নির্মাণের অভিযোগ উঠেছে। ইউনিয়নের বৈশখালী গ্রামের মৃত আনছার সরদারের ছেলে মো. মিজানুর সরদারের বিরুদ্ধে এমন অভিযোগ করেছেন স্থানীয়রা। স্থানীয়রা জানায়, মিজানুর রহমান তার নিজ জমি জায়গা থাকা সত্তে¡ও হঠাৎ করে ওয়াপদার জায়গা দখল করে পাকা ঘর নির্মাণ করছে। স্থানীয়দের দ্বারা বিষয়টি পানি উন্নয়ন বোর্ডের এসও মাসুদ রানা জানতে পেরে পানি উন্নয়ন বোর্ডের সঞ্জয় কুমারকে দেখতে পাঠান। এ সময় সঞ্জয় কুমার ঘর নির্মাণ কাজ বন্ধ করে দেন। কিন্তু কিছুদিন যেতে না যেতেই আবারও কাজ শুরু করে মিজানুর। সঞ্জয় কুমার পুনরায় ঘটনাস্থলে হাজির হয়ে সরকারি জায়গায় পাঁকা ঘর নির্মাণ করার কারণ জানতে চাইলে মিজানুর চড়াও হয়ে ওই কর্মকর্তার সাথে বিভিন্ন ভাবে তর্কে জড়িয়ে পড়ে। এরপর ১/২ দিন কাজ বন্ধ থাকার পরে মঙ্গলবার মিজানুর আবারও কাজ শুরু করে। বিষয়টি কৈখালী ভূমি কর্মকর্তাকে স্থানীয়রা জানালে তাৎক্ষণিক ঘটনাস্থলে ছোট নায়েব তপন বাবুকে পাঠিয়ে কাজ বন্ধ করে দেওয়া হয়। এ বিষয়ে কৈখালী ভূমি-কর্মকর্তা সূধিন বাবু বলেন, আমরা খবর পাওয়া মাত্রই কাজ বন্ধ করে দিয়েছি। এর পরে কাজ করলে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব। এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ডের এসও মাসুদ রানা বলেন, অবৈধ ভাবে সরকারী জায়গায় পাঁকা ঘর নির্মাণ করেছে। আমরা অবৈধ স্থাপনা উচ্ছেদের কার্যকরী পদক্ষেপ গ্রহণ করব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *