পেট্রোল পাম্প মালিক সমিতির জরুরী সভা অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার: সাতক্ষীরা জেলা পেট্রোল পাম্প মালিক সমিতির জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (০৪ নভেম্বর) বেলা ১১টায় শহরের এবি খান পেট্রোল পাম্প সংলগ্ন জেলা ট্রাক মালিক সমিতির কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। পেট্রোল পাম্প মালিক সমিতির সভাপতি মেসার্স আলীপুর ফিলিং স্টেশনের স্বত্বাধিকারী আব্দুস সবুরের সভাপতিত্বে সাধারণ সম্পাদক ইঞ্জি. সিরাজুল ইসলাম খান, লস্কর ফিলিং স্টেশনের মালিক মো. জাকির হোসেন লস্কর শেলী, ইউরেকা ফিলিং স্টেশন ও নিউ মিলেনিয়াম ফিলিং স্টেশনের মালিক জেলা পরিষদের সদস্য শেখ আমজাদ হোসেন, এবি খান ফিলিং স্টেশনের ফরহাদ হোসেন খান, কামরুল ইসলাম, পুটু প্রমুখ উপস্থিত ছিলেন।

Leave a Reply