ঢাকাMonday , 4 November 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সদরের হাড়দ্দাহ থেকে ৯ জুয়াড়ি আটক

admin ঢাকা
আপডেট: 4 November 2019, 22:00

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা সদর উপজেলার হাড়দ্দহ এলাকা থেকে জুয়া খেলার সময় ৯ জুয়াড়িকে আটক করেছে পুলিশ। এ সময় নগদ ১২ হাজার ১শ’ ৭৩ টাকা, ৮টি মোবাইল ও পাঁচ-জোড়া তাস উদ্ধার করা হয়। সোমবার (০৪ নভেম্বর) ভোরে সদর থানা পুলিশের অভিযানে তাদেরকে আটক করা হয়। আটককৃত জুয়াড়িরা হলেন, সদর উপজেলার হাড়দ্দহ গ্রামের মৃত রাজ্জাক সরদারের ছেলে কদু সরদার, একই গ্রামের মৃত জোহর আলীর ছেলে শফিকুল ইসলাম, মোশারফ মোড়লের ছেলে হাবিবুর রহমান, বাবর আলীর ছেলে আশরাফ আলী, ওহাব বিশ্বাসের ছেলে শাহাজাহান বিশ্বাস, আব্দুর রহমানের ছেলে মনজুরুল কবির, গোলাম গাজীর ছেলে সেলিম গাজী, এমাদুল সরদারের ছেলে পলাশ হোসেন ও রঘুনাথপুর গ্রামের জনি সরদারের ছেলে মোহাম্মদ জালাল। সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ হাড়দ্দহ গ্রামে অভিযান চালিয়ে ৯ জুয়াড়িকে হাতেনাতে আটক করে। এ সময় সেখান থেকে নগদ টাকা, মোবাইল ও জুয়া খেলার সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *