ঢাকাMonday , 4 November 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কলারোয়ায় ফেন্সিডিল ও ইয়াবাসহ আটক-৩

admin ঢাকা
আপডেট: 4 November 2019, 21:57

কলারোয়া প্রতিনিধি: কলারোয়ায় ফেন্সিডিল ও ইয়াবাসহ ৩ যুবককে আটক করেছে পুলিশ। সোমবার (০৪ নভেম্বর) দুপুরে কলারোয়া থানার অফিসার ইনচার্জ শেখ মুনীর-উল-গীয়াস এর নেতৃত্বে এসআই রইচ উদ্দিন, এসআই মাসুদুজ্জামান, এএসআই রফিকুল ইসলাম, এএসআই মিজানুর রহমান সহ সঙ্গীয় ফোর্সের সহযোগিতায় পৃথক অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। থানা সূত্র জানায়, কলারোয়া মাংসের বাজারের গলিতে সৈয়দ মো. ফয়সালের ফলের গোডাউনের মধ্যে থেকে রোববার বিকেলে ৩৯ বোতল ফেন্সিডিলসহ পৌর সদরের মির্জাপুর গ্রামের মৃত আব্দুল মান্নানের ছেলে সৈয়দ মো. ফয়সাল (২৭) কে আটক করে। অপর এক অভিযানে উপজেলার কামারালী গ্রামের পলাতক আসামি ওসমান গনি বাবু এর বাড়ির সামনে থেকে ওই গ্রামের মিন্টু সরদারের ছেলে মেহেদী হাসান মুরাদ (১৯) ও রাতে পৌরসভার ঝিকরা গ্রামের মেসার্স লাকী ফিস অ্যান্ড ফিড এর সামনে থেকে তালা থানার শাহজাদপুর গ্রামের মৃত শেখ আব্দুল ওয়াদুদের ছেলে শেখ ফরহাদ হোসেন (৩০) কে আটক করা হয়। আটককৃত ৩ যুবকের কাছ থেকে ৩৯ বোতল ফেন্সিডিল ও ৭০ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মুনীর-উল-গীয়াস জানান, এ ঘটনায় কলারোয়া থানায় একটি মামলা হয়েছে। আটককৃত আসামিদের জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *