ঢাকাMonday , 4 November 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

দুদকের হাতে গ্রেফতার লস্কর ট্রেডার্সের বায়রন

admin ঢাকা
আপডেট: 4 November 2019, 21:04

স্টাফ রিপোর্টার: প্রতারণার মাধ্যমে ব্যাংকের টাকা আত্মসাতের অভিযোগে সাতক্ষীরার লস্কর ট্রেডার্স ও এসপি গোল্ডেন লাইনের স্বত্বাধিকারী জুনায়েদ হোসেন লস্কর ওরফে বায়রনকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। সোমবার (০৪ নভেম্বর) দুপুরে খুলনা থেকে তাকে গ্রেফতার করা হয়। দুদকের খুলনা কার্যালয়ের সহকারী পরিচালক ফয়সাল মাহমুদ জানান, জুনায়েদ হোসেন লস্কর ২০০৫ সালের ২৭ সেপ্টেম্বর থেকে ২০০৯ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত বিভিন্ন সময়ে খুলনার প্রিমিয়ার ব্যাংক থেকে ৪ কোটি ৯৭ লাখ ৪ হাজার ৬৩ টাকা লস্কর ট্রেডার্সের অনুক‚লে ঋণ গ্রহণ করেন। ২০১৭ সালের ১৮ নভেম্বর পর্যন্ত এই টাকা ১০ কোটি ২৪ লাখ ৫৩ হাজারে দাঁড়ায়। তিনি আরও জানান, এই টাকা তিনি প্রতারণামূলকভাবে আত্মসাৎ করেছেন বলে ব্যাংক কর্তৃপক্ষ গত ১৯ আগস্ট খুলনার দুদক কার্যালয়ে মামলা করেন। মামলাটি তদন্ত করেন দুদক কর্মকর্তা নীলকমল পাল। সোমবার দুপুরে জুনায়েদ হোসেন লস্করকে ওই মামলায় খুলনা থেকে গ্রেফতার করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *