ডা. এম আর খানের স্মরণ সভা ও মেডিকেলে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণদের সংবর্ধনা আজ
ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা জেলা প্রশাসনের পক্ষ থেকে জাতীয় অধ্যাপক ডা. এম আর খান এর স্মরণসভা ও মেডিকেল ভর্তি পরীক্ষা-২০১৯ এ উত্তীর্ণ সাতক্ষীরা জেলার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হবে মঙ্গলবার (৫ নভেম্বর)। জেলা প্রশাসক এস এম মোস্তফা কামালের সভাপতিত্বে মঙ্গলবার বেলা ১১টায় জেলা শিল্পকলা একাডেমিতে এই স্মরণ সভা অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি প্রধান অতিথি এবং সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য স ম জগলুল হায়দার, পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান, জেলা আ’লীগের সভাপতি মুনসুর আহমেদ, জেলা পরিষদ চেয়ারম্যান নজরুল ইসলাম, সিভিল সার্জন শেখ আবু শাহীন, পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি, সদর উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু, শিশু স্বাস্থ্য ফাউন্ডেশনের সহ-সভাপতি শেখ মোয়াজ্জেম হোসেন বিশেষ অতিথি হিসেবে অংশ নেওয়ার কথা রয়েছে। এই ধরনের অনুষ্ঠান ছাত্র-ছাত্রীদের অনুপ্রাণিত করবে যা দুর্নীতিমুক্ত সুখী সমৃদ্ধি জাতি গঠনে সহায়ক ভূমিকা পালন করবে বলে মনে করে জেলা প্রশাসন।

Leave a Reply