ঢাকাMonday , 4 November 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কালিগঞ্জে এক প্রতারকসহ জনতার হাতে দুই চোর আটক

admin ঢাকা
আপডেট: 4 November 2019, 19:56

নিজস্ব প্রতিনিধি: কালিগঞ্জে জনতার হাতে দুই চোর আটক হয়েছে। তারা হলেন উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের চাঁচাই গ্রামের জগবন্ধু দাসের ছেলে মাধব দাস (২৬), একই গ্রামের শিবপদ দাসের ছেলে রবিন দাস (২৭)।

সূত্র জানান, সোমবার (৪ নভেম্বর) সকাল ১১ টার দিকে মাধব দাস ও রবিন দাস কালিগঞ্জ মৎস্য সেট সংলগ্ন সায়েন্স কম্পিউটারে মেমোরি মেরামতের জন্য যায়। এসময় ওই দোকানে থাকা একটি স্যামসাং মোবাইল ফোন চুরি করে মাধব ও রবিন। বিষয়টি বুঝতে পেরে দোকান মালিকসহ স্থানীয়রা তাদেরকে আটক করে। পরবর্তীতে থানায় খবর দিলে উপ-পরিদর্শক গোবিন্দ আকর্ষন ঘটনাস্থল থেকে তাদের দু’জনকে আটক করে থানায় নিয়ে যায়।

এছাড়া পুলিশ অভিযান চালিয়ে উপজেলার ভাড়াশিমলা ইউনিয়নের খাঁরহাট নামক গ্রাম থেকে মোয়াজ্জেম কবির (৩৫) নামে এক যুবককে আটক করেছে। সে ওই গ্রামের আলী হোসেনের ছেলে। থানার সহকারী উ-পরিদর্শক রুপক সাহা জানান, মোয়াজ্জেম কবির একজন চিহ্নিত প্রতারক। তার নামে থানায় একাধিক মামলা রয়েছে। সোমবার বিকেলে থানার উপ-পরিদর্শক অনুপ কুমার দাস, সহকারী উপ-পরিদর্শক লিটন হোসেন, কামাল হোসেন ও জিল্লুর রহমান অভিযান চালিয়ে মোয়াজ্জেমকে আটক করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *