চাঁদাবাজের বিরুদ্ধে মামলা না নেওয়ার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ
শ্যামনগর প্রতিনিধি: শ্যামনগরে চাঁদাবাজের বিরুদ্ধে মন্দির কমিটির মামলা না নেওয়ার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার (০৩ নভেম্বর) বিকেল ৪টায় মানিকখালী ফুটবল মাঠ প্রাঙ্গণে সার্বজনীন মন্দির মানিকখালীর পরিচালনা কমিটি এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশের আয়োজন করে। মানববন্ধনে মন্দির কমিটির সভাপতি বলেন, সম্প্রতি সার্বজনীন মন্দিরের গাছ কাটাকে কেন্দ্র করে সাংবাদিক পরিচয়ে মন্দির কমিটির কাছে মোটা অঙ্কের চাঁদা দাবি করে ভেটখালী গ্রামের মামুন গাজীর পুত্র আব্রাহাম লিংকনসহ ২/৩ জন। এ ঘটনায় মন্দির কমিটির সভাপতি মানিকখালি গ্রামের মৃত অশ্বিনীর পুত্র সুভাষ মন্ডল বাদী হয়ে গত ৩১ অক্টোবর ভেটখালী গ্রামের আব্রাহাম লিংকন সহ ৩ জনকে অজ্ঞাতনামা আসামি করে শ্যামনগর থানায় এক এজাহার দায়ের করে। শ্যামনগর থানা কর্তৃপক্ষ পরের দিন শ্যামনগর থানার এস আই কবির হোসেন মন্দির প্রাঙ্গণে এসে তদন্ত করে ঘটনার সত্যতা পান। এরপরে তিনি মন্দিরের গাছ কাটা রেজুলেশন নিয়ে মন্দির কমিটির সভাপতি কে থানায় যেতে বলেন। পরের দিন সকালে মন্দির কমিটির সভাপতি ও ক্যাশিয়ার থানায় গেলে থানা কর্তৃপক্ষ মন্দির কমিটির মামলা না নিয়ে প্রথমে তাদেরকে আদালতে মামলা করতে বলেন। তারপরে মন্দির কমিটির লোকজন একটি প্রতিষ্ঠান বিষয়ে থানার অফিসার ইনচার্জ কে মামলা নেওয়ার জন্য অনুরোধ করলে তিনি বলেন, মামলা নিলে দুই পক্ষের মামলা নিতে হবে। এতে মন্দির কমিটির লোকজন তাদের নামে যদি মিথ্যা মামলা হয় তাতেও তারা ন্যায় বিচার দাবি করে থানা থেকে চলে আসেন। এদিকে আব্রাহাম লিংকন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে হুমকি দিয়ে বলেন, আমার নামে শ্যামনগর থানা মামলা নেবে না। তাছাড়া সে বিভিন্ন ভাবে মন্দির কমিটির লোকজনকে হুমকি ধামকি দিতে থাকে। মানববন্ধনে মন্দির কমিটির সভাপতি বাবু সুভাষ চন্দ্র মন্ডল বলেন, তাদের দেওয়া শ্যামনগর থানায় এজাহার খানা আগামী চব্বিশ ঘণ্টার ভিতরে মামলা না নিলে এই চাঁদাবাজদের গ্রেফতার না করলে তারা বড় ধরনের কর্মসূচি করবেন।

Leave a Reply