ঢাকাSunday , 3 November 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

পাটকেলঘাটায় জেল হত্যা দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত

admin ঢাকা
আপডেট: 3 November 2019, 23:04

পাটকেলঘাটা প্রতিনিধি: পাটকেলঘাটায় জাতীয় ৪ নেতার জেল হত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (০৩ নভেম্বর) সন্ধ্যায় পাটকেলঘাটা পাঁচ রাস্তা মোড়ে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন মঞ্চের আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি অ্যাড. আব্দুস সামাদের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, তালা উপজেলা আ’লীগের সভাপতি শেখ নুরুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা কৃষক লীগের সহ-সভাপতি প্রভাষক স ম আতিয়ার রহমান, মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন মঞ্চের সাধারণ সম্পাদক আসাদুল হক, কার্যকারী সদস্য প্রধান শিক্ষক হোসনেয়ারা খানম, প্রধান শিক্ষক বাবলুর রহমান, সরুলিয়া ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক বিশ্বাস আতিয়ার রহমান, ছাত্রলীগ নেতা মিনহাজ মুনমুন, মাহবুব হোসেন মিন্টু প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন অধ্যাপক অরুণ বিশ্বাস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *