ঢাকাSunday , 3 November 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

নবাগত পুলিশ সুপারের সাথে জেলা মানবাধিকার কমিশনের সৌজন্য সাক্ষাৎ

admin ঢাকা
আপডেট: 3 November 2019, 23:01

স্টাফ রিপোর্টার: সাতক্ষীরার নবাগত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান পিপিএম (বার)’র সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ মানবাধিকার কমিশন সাতক্ষীরা জেলা, সদর উপজেলা এবং মহিলা শাখার নেতৃবৃন্দ। রোববার (০৩ নভেম্বর) বিকেল সাড়ে ৪টায় পুলিশ সুপারের কার্যালয়ে এ সৌজন্য করেন তারা। সাক্ষাৎকালে পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান সংগঠনের বিভিন্ন বিষয়ে খোঁজখবর নেন এবং বাল্য বিবাহ, ইভটিজিং, দুর্নীতি, সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদকমুক্ত সাতক্ষীরা গড়ায় সকলের সহযোগিতার আহŸান জানান। এ সময় বাংলাদেশ মানবাধিকার কমিশন জেলা শাখার সাধারণ সম্পাদক শেখ জাহাঙ্গীর আলম মেনন, সদর উপজেলা শাখার সভাপতি বিএম শামসুল হক, জেলা মহিলা শাখার সভাপতি কোহিনুর ইসলাম, সহ-সভাপতি খুরশিদ জাহান শিলা, সাধারণ সম্পাদক মহুয়া মঞ্জুরী, সদর উপজেলা শাখার নির্বাহী সভাপতি মো. আব্দুল্লাহ, সাধারণ সম্পাদক এম ঈদুজ্জামান ইদ্রিস, সহ-সভাপতি আমজাদ হোসেন লাভলু, সঞ্জয় সরকার, মো. আব্দুল লতিফ, আশরাফুর রহমান, শেখ সিফার, শাকিল, মনোরঞ্জন মন্ডল প্রমুখ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *