চাপড়া হাইস্কুলের সভাপতি নির্বাচিত হলেন রাজ
আশাশুনি প্রতিনিধি: আশাশুনিতে চাপড়া বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি পদে বিশিষ্ট ব্যবসায়ী গাউছুল হোসেন রাজ বিনা প্রতিদ্ব›িদ্বতায় নির্বাচিত হয়েছেন। রোববার (০৩ নভেম্বর) দুপুরে আশাশুনি মাধ্যমিক শিক্ষা অফিসে একাডেমি সুপার ভাইজার ও প্রিজাইডিং অফিসার হাসানুজ্জামানের পরিচালনায় সভাপতি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে নির্ধারিত সময়ে সভাপতি পদে অন্য কোন প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় গাউছুল হোসেন রাজকে সভাপতি ঘোষণা করা হয়েছে। এ সময় প্রধান শিক্ষক এএসএম মোস্তাফিজুর রহমান বাবুল, শিক্ষক প্রতিনিধি জেবুন্নেছা জেবা, এবিএম মনিরুজ্জামান, অভিভাবক সদস্য সাইদুর রহমান, জাহাঙ্গীর হোসেন, আরিফুল ইসলাম, শরিফুল ইসলাম, নাজমুন নাহার প্রমুখ উপস্থিত ছিলেন।

Leave a Reply