ঢাকাSunday , 3 November 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

ঈশ্বরীপুর গ্রাম পুলিশদের উৎসাহ ভাতা প্রদান

admin ঢাকা
আপডেট: 3 November 2019, 21:39

ঈশ্বরীপুর (শ্যামনগর) প্রতিনিধি: শ্যামনগর উপজেলার ঈশ্বরীপুর ইউনিয়নে গ্রাম পুলিশদের উৎসাহ ভাতা প্রদান করা হয়েছে। রোববার (০৩ নভেম্বর) সকাল ১০ টায় ইউনিয়ন পরিষদের হলরুমে গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্প ফেইজ-২ এর আওতাধীন ইউনিয়নের গ্রাম পুলিশদের এ উৎসাহ ভাতা প্রদান করা হয়। প্যানেল চেয়ারম্যান মো. আজিজুল হক মোড়ল সকল গ্রাম পুলিশদের (সেপ্টেম্বর-অক্টোবর) মাসের উৎসাহ ভাতা হিসাবে ৩শ’ ৪০ টাকা হারে গ্রাম পুলিশদের হাতে ভাতা তুলে দেন। গ্রাম আদালতের কার্যক্রমকে আরও গতিশীল করতে সকল গ্রাম পুলিশকে সচেতনমূলক প্রচারণা বৃদ্ধি করতে দিক নির্দেশনা দেন। এ সময় ইউপি সচিব নাজমুল হোসেন, ইউপি সদস্যবৃন্দ এবং গ্রাম আদালত সহকারী অনুপম কুমার ঘোষ প্রমুখ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *