ঢাকাSunday , 3 November 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

দেবহাটায় মুক্তিযোদ্ধা দীন আলীর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

admin ঢাকা
আপডেট: 3 November 2019, 21:37

সখিপুর (দেবহাটা) প্রতিনিধি: দেবহাটায় বীর মুক্তিযোদ্ধা দীন আলীর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে। তিনি দেবহাটা উপজেলার সখিপুর ইউনিয়নের নারিকেলী গ্রামের বাসিন্দা। গত শনিবার (০২ নভেম্বর) রাত ১১ টা ৪০ মিনিটে হৃদরোগ জনিত কারণে নিজস্ব বাসভবনে ইন্তেকাল করেন (ইন্নালিল্লা…. রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর। রোববার (০৩ নভেম্বর) বেলা ১২ টায় তাকে রাষ্ট্রীয় মর্যাদায় ‘গার্ড অফ অনার’ প্রদান করা হয়। পরে বাদ যোহর জানাজা নামাজ শেষে তার দাফন সম্পন্ন হয়। গার্ড অব অনার প্রদান করেন, উপজেলা চেয়ারম্যান ও মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল গনি, উপজেলার নির্বাহী অফিসার সাজিয়া আফরিন, দেবহাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার সাহা। এ সময় ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, মহিলা ভাইস চেয়ারম্যান জি এম স্পর্শ, মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার ইয়াসিন আলী, উপজেলা জাসদের সভাপতি আব্দুল হামিদ, সাধারণ সম্পাদক আব্দুল ওহাবসহ অন্যান্য মুক্তিযোদ্ধা বৃন্দ ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *