ঢাকাSaturday , 2 November 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

বড়দলের সাবেক চেয়ারম্যান রউফের ইন্তেকাল

admin ঢাকা
আপডেট: 2 November 2019, 22:40

বড়দল (আশাশুনি) প্রতিনিধি: আশাশুনির বড়দল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুর রউফ গাজী (৬৫) ইন্তেকাল করেছেন (ইন্না….রাজেউন)। শনিবার (২ নভেম্বর) সকাল ৮ টার দিকে নিজ বাস ভবনে তিনি ইন্তেকাল করেন। তিনি দীর্ঘদিন দুরারোগ্য ক্যান্সার রোগে আক্রান্ত ছিলেন। সে বড়দল গ্রামের গাজী পরিবারের মৃত জেহের আলি গাজীর ছেলে। মৃতকালে তিনি স্ত্রী, ২ পুত্র ও ৩ কন্যাসহ বহু আত্মীয় স্বজন রেখে গেছেন। আব্দুর রউফ গাজী ১৯৯৭ সাল হতে ২০০৩ সাল পর্যন্ত সুনামের সাথে বড়দল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। শনিবার বাদ জোহর নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। নামাজে ইমামতি করেন মাও. আবুল হোসেন। তার মৃত্যুর খবর শুনে সেখানে উপস্থিত হন বর্তমান ইউপি চেয়ারম্যান আব্দুল আলীম মোল্যা, উপজেলা আ’লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক জগদীশ সানা, ইউপি সদস্যবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সহ এলাকার হাজার হাজার জনসাধারণ। এ সময় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। তাহার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *