ঢাকাSaturday , 2 November 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কোন মানুষ অপরাধী হিসেবে জন্মগ্রহণ করে না : ডিসি মোস্তফা কামাল

admin ঢাকা
আপডেট: 2 November 2019, 22:39

ডেস্ক রিপোর্ট: মাদক ও জঙ্গিবাদ নিয়ন্ত্রণে এবং ‘ক্লিন সাতক্ষীরা, গ্রিন সাতক্ষীরা’ বাস্তবায়নে সাতক্ষীরা জেলা প্রশাসনের সহযোগিতায় জেলা কারাগার ও মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের ব্যবস্থাপনায় কারাগারে বন্দী কয়েদি হাজতিদের নিয়ে ভলিবল ও ব্যাডমিন্টন খেলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়েছে। শনিবার (০২ নভেম্বর) জেলা কারাগারে আয়োজিত এই অনুষ্ঠানে কয়েকজন কারাবন্দি মনোজ্ঞ সাংস্কৃতিক কর্মকান্ড পরিবেশন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল। বিশেষ অতিথি ছিলেন, জেলা প্রশাসক পতœী লাভলী কামাল, সিভিল সার্জন শেখ আবু শাহীন, স্থানীয় সরকারের উপপরিচালক হুসাইন শওকত প্রমুখ। অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন, কোন মানুষই অপরাধী হিসেবে জন্মগ্রহণ করে না। কখনো ভুল করে, সঙ্গ দোষে বা কষ্ট পেয়ে মানুষ অপরাধ এর সাথে যুক্ত হয়। তাই এই ছোট খাটো অপরাধকে ভুলে ভবিষ্যতে যেন সুন্দর ও স্বাভাবিকভাবে জীবনযাপন করা যায় তার চেষ্টা করতে হবে। এ সময় জেলা প্রশাসক সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে কারাবন্দিদের প্রশিক্ষণ প্রদান ও কারামুক্তির পর স্বাভাবিক জীবনে ফিরে আসতে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দেন। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর অঙ্গীকার জেলা কারাগারকে সংশোধনাগারে পরিণত করা। এ লক্ষে সাতক্ষীরা জেলা কারাগার হবে বাংলাদেশের অন্যতম কারা সংশোধনাগার। এ সময় জেলা প্রশাসক পতœী ও লেডিস ক্লাবের সভাপতি মিসেস লাভলী কামাল কারাবন্দিদের ভবিষ্যতে এই ধরনের অপরাধে যুক্ত না হতে এবং পরিবারের কথা মাথায় রেখে অপরাধ কর্ম ও মাদক সেবন হতে বিরত থাকতে অঙ্গীকারাবদ্ধ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *