ঢাকাSaturday , 2 November 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

ভ্রাম্যমাণ আদালতে ৩ মাদক সেবকের কারাদন্ড

admin ঢাকা
আপডেট: 2 November 2019, 21:54

পাটকেলঘাটা প্রতিনিধি: পাটকেলঘাটায় ভ্রাম্যমাণ আদালতে ৩ মাদক সেবকের ৬ মাসের কারাদন্ড প্রদান করা হয়েছে। শুক্রবার (০১ নভেম্বর) রাতে থানা পুলিশের এক বিশেষ অভিযান পরিচালনাকালে থানার কুমিরা এলাকা থেকে ৩ মাদক সেবককে আটক করা হয়। আটককৃতরা হলেন, কুমিরা গ্রামের শুশান্ত সেনের ছেলে জগন্নাথ সেন (২৪), একই গ্রামের মহিজ উদ্দীনের ছেলে সাহাজ উদ্দীন সরদার (৩৫) এবং সাতক্ষীরা সদরের তালতলা গ্রামের জিয়াদ আলীর ছেলে সাইফুল ইসলাম (৩৫)। শনিবার (০২ নভেম্বর) সকালে আটককৃতদের তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইকবাল হোসেনের ভ্রাম্যমাণ আদালতে মাদকদ্রব্য আইনে তাদেরকে ৬ মাসের বিনা-শ্রম কারাদন্ড প্রদান করা হয়। পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদ মুর্শেদ জানান, আটকৃতদের শনিবার দুপুরে জেল হাজতে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *