Sunday, 6 September 2026

কৃষ্ণনগরে ছাত্রলীগের মাদক বিরোধী ক্রীড়া প্রতিযোগিতা

admin ঢাকা
আপডেট: 2 September 2018, 00:35

কৃষ্ণনগর (কালিগঞ্জ) প্রতিনিধি: ‘মাদককে না বলুন, খেলাধূলাকে হ্যাঁ বলুন’ এই ¯েøাগানকে সামনে রেখে বাংলাদেশ ছাত্রলীগ কৃষ্ণনগর ইউনিয়ন শাখার উদ্যোগে মাদক বিরোধী ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১ সেপ্টেম্বর) বিকেল ৪টায় কৃষ্ণনগর ইউনিয়ন শাখার সভাপতি ইকবাল হোসেন উজ্জলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফারুক হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানের উদ্বোধন করেন কালিগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি সাংবাদিক শেখ শাওন আহমেদ সোহাগ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কৃষ্ণনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোস্তফা কবিরুজ্জামান মন্টু, প্যানেল ইউপি চেয়ারম্যান আব্দুল জলিল, জাগ্রত কৃষ্ণনগরের সভাপতি সেলিম মাহমুদ, উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মীর মেহেদী হাসান, কুশুলিয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আবু বক্কর, কুশুলিয়া কলেজ ছাত্রলীগের সভাপতি কাজী রাহিত হাসান, কৃষ্ণনগর ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি আরিফুল ইসলাম, ছাত্রনেতা নাজমুল হোসেন, শাহাজান কবির, রিয়াজ তরফদার, নুর হোসেন প্রমুখ। পরে সাংস্কৃতিক অনুষ্ঠান মঞ্চস্থ হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *