দেবহাটায় জাতীয় সমবায় দিবস পালিত
দেবহাটা প্রতিনিধি: “বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন”এই প্রতিপাদ্যকে সামনে রেখে দেবহাটায় ৪৮ তম জাতীয় সমবায় দিবসের র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (০২ নভেম্বর) সকাল ১০টায় জাতীয় সমবায় দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া আফরীনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ। সমবায় অফিসার আকরাম হোসেনের পরিচালনায় আরও বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক কর্মকর্তা শিক্ষা আব্দুল হাই, বিআরডিপির চেয়ারম্যান ও ইউপি সদস্য আবুল কাসেম, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি সুভাষ ঘোষ, কুলিয়া পূর্ব পাড়া কৃষি ও সেচ উন্নয়ন সমবায় সমিতি লিমিটেডের সভাপতি বাসুদেব মন্ডল, দেবীশহর দুগ্ধ উৎপাদন সমবায় সমিতি লিমিটেডের সভাপতি মহানন্দ সরকার, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি আব্দুর রব লিটু। এ সময় উপজেলা সমবায় অফিসের সহকারী পরিদর্শক মালতী রানী, সেলিনা খাতুন, দেবহাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রেজাউল করিম বাপ্পা, দেবহাটা মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনুপ কুমার, উপ-সহকারী কৃষি কর্মকর্তা ইব্রাহিম খলিল, অনিক ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক আবু সাঈদ সহ উপজেলার বিভিন্ন সমবায় সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক এবং সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে উপজেলার ১০ টি সফল সমবায় সমিতি এবং ৪ জন সফল সমবায়ীকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

Leave a Reply