৪৭তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতায় আশাশুনি হাইস্কুল সাব-জোন চ্যাম্পিয়ন
আশাশুনি প্রতিনিধি: আশাশুনিতে ৪৭তম বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতায় ফুটবল ইভেন্টে আশাশুনি মাধ্যমিক বিদ্যালয় (বালক) সাব-জোন চ্যাম্পিয়ন হয়েছে।
শনিবার (১সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে উপজেলা মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের আয়োজনে আশাশুনি মাধ্যমিক বিদ্যালয় ফুটবল মাঠে দিনব্যাপী এ খেলা অনুষ্ঠিত হয়।
ফুটবল ইভেন্টের (বালক গ্রæপ) প্রথম রাউন্ডের খেলায় চাপড়া মাধ্যমিক বিদ্যালয় দল ২-১ গোলে আশাশুনি দাখিল মাদ্রাসাকে পরাজিত করে। দিনের দ্বিতীয় খেলায় বলাবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয় দল ১-০ গোলে গোদাড়া দাখিল মাদ্রাসা দলকে পরাজিত করে। প্রথম সেমি ফাইনালে আশাশুনি মাধ্যমিক বিদ্যালয় দল ৩-২ গোলে কোদন্ডা মাধ্যমিক বিদ্যালয় দলকে পরাজিত করে ফাইনালে ওঠে। দ্বিতীয় সেমি ফাইনালে বলাবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয় দল ১-০ গোলে চাপড়া মাধ্যমিক বিদ্যালয় দলকে পরাজিত করে ফাইনালে ওঠে করে।
বিকালে অনুষ্ঠিত ফাইনাল খেলায় আশাশুনি মাধ্যমিক বিদ্যালয় দল ৩-০ গোলে বলাবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয় দলকে পরাজিত করে আশাশুনি সদর সাব-জোন চ্যাম্পিয়ন হয়েছে। খেলা পরিচালনা করেন শিক্ষক আনিছুর রহমান, আছাদুল হক ও ইমরান হোসেন।
এদিকে, আজ রবিবার (২ সেপ্টেম্বর) একই মাঠে সকাল থেকে হ্যান্ডবল, কাবাডি, সাঁতার ও ছাত্রীদের ফুটবল খেলা অনুষ্ঠিত হবে।
অপরদিকে, একই দিনে বুধহাটা বিবিএম কলেজিয়েট স্কুল মাঠে বুধহাটা সাব-জোনের খেলা অনুষ্ঠিত হয়।
সকালে প্রথম খেলায় আগরদাড়ী রহিমীয়া মাধ্যমিক বিদ্যালয় দল ২-০ গোলে বুধহাটা কওছারিয়া দাখিল মাদ্রাসা দলকে পরাজিত করে। দ্বিতীয় খেলায় গুনাকরকাটি খায়রিয়া আজিজিয়া কামিল মাদ্রাসা দলকে ১-০ গোলে বুধহাটা বিবিএম কলেজিয়েট স্কুল দলকে পরাজিত করে। বিকালে তৃতীয় খেলায় মহিষাডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয় দল ৪-১ গোলের ব্যবধানে গাবতলা মাধ্যমিক বিদ্যালয় দলকে পরাজিত করে। চতুর্থ খেলায় গুনাকরকাটি শাহ মোহাম্মদ মাধ্যমিক বিদ্যালয় দল ২-০ গোলে বিপিএনকে চিলেডাঙ্গা ওছমানিয়া দাখিল মাদ্রাসা দলকে পরাজিত করে।
আজ রবিবার (২ সেপ্টেম্বর) একই মাঠে সেমিফাইনাল ও অন্যান্য ইভেন্টের খেলা অনুষ্ঠিত হবে।
Leave a Reply