ঢাকাFriday , 1 November 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

দর্শক জনপ্রিয়তায় জয়যাত্রা টেলিভিশন ১ম বছরেই দর্শকের হৃদয়ে স্থান করে নিয়েছে : এমপি রবি

admin
November 1, 2019 10:35 pm
Link Copied!

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরায় ব্যাপক উৎসাহ উদ্দীপনায় কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে জয়যাত্রা টেলিভিশনের ১ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার (০১ নভেম্বর) সন্ধ্যা ৭টায় সাতক্ষীরা রেড ক্রিসেন্ট ইউনিট ভবনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। জয়যাত্রা টেলিভিশনের সাতক্ষীরা প্রতিনিধি আকাশ ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন, ‘জয়যাত্রা টেলিভিশনের অনুষ্ঠানমালা অতিদ্রæত দর্শক জনপ্রিয়তা পেয়েছে। এজন্য ‘জয়যাত্রা টেলিভিশনের হেলে না জাহাঙ্গীরকে সাতক্ষীরাবাসীর পক্ষ থেকে ধন্যবাদ জানাই। জয়যাত্রা টেলিভিশন মা. মাটি ও মানুষের কথা বলে। জয়যাত্রা টেলিভিশন যে চেতনা নিয়ে তার যাত্রা শুরু করেছিল তা আজ সফল হতে চলেছে। দর্শক জনপ্রিয়তায় জয়যাত্রা টেলিভিশন এক বছরেই দর্শকের হৃদয়ে স্থান করে নিয়েছে। ১ম প্রতিষ্ঠা বার্ষিকীতে ‘জয়যাত্রা টেলিভিশন পরিবারের সকল কর্মকর্তা ও কলাকুশলীদেরকে ধন্যবাদ জানান এমপি রবি।’ বিশেষ অতিথির বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মীর্জা সালাহ উদ্দিন আহমেদ, সদর উপজেলা আ’লীগের সভাপতি এস.এম শওকত হোসেন, পৌর আ’লীগের সভাপতি মোহাম্মদ আবু সায়ীদ, সাধারণ সম্পাদক মো. সাহাদাৎ হোসেন, জেলা মহিলা আ’লীগের সাধারণ সম্পাদক ও পৌর কাউন্সিলার জ্যোৎ¯œা আরা, যুব নেতা মীর মহিতুল আলম মহি, জয়যাত্রা টেলিভিশনের খুলনা’র বিশেষ প্রতিনিধি রাবিদ মাহমুদ চঞ্চল প্রমুখ। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মকসুমুল হাকিম।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।