সাংবাদিকরা ঐক্যবদ্ধ থাকলে কারও স্বাধীনতা হরণ হবে না : আশাশুনি উপজেলা চেয়ারম্যান মোস্তাকিম
সমীর রায়, আশাশুনি: আশাশুনি উপজেলা পরিষদের চেয়ারম্যান, আওয়ামী লীগের সভাপতি ও আশাশুনি প্রেসক্লাবের উপদেষ্টা এবিএম মোস্তাকিম বলেছেন- সাংবাদিকরা ঐক্যবদ্ধ থাকলে কোন অপশক্তি কারও স্বাধীনতা হরণ করতে পারবে না। এলাকার সমস্যা ও সম্ভাবনা তুলে ধরে দেশের উন্নয়ন অগ্রযাত্রায় সরকারের পাশাপাশি সাংবাদিকদের ভূমিকা অপরিসীম। দেশ সেবা করতে হলে বড় চেয়ারের চেয়ে প্রয়োজন দু:খী মানুষের পাশে দাঁড়ানো। দৃষ্টিভঙ্গি পরিবর্তন করে আমরা প্রত্যেককে একে অপরের সহযোগিতার মনোভাব পোষণ করলেই বঙ্গবন্ধুর সোনার বাংলার স্বপ্ন পূরণ হবে। শুক্রবার (১ নভেম্বর) বিকেলে চাপড়ার নিজস্ব বাসভবনে আশাশুনি প্রেসক্লাবের কার্যনির্বাহী পরিষদের সাথে মতবিনিময় কালে তিনি এ কথা বলেন। আশাশুনিতে কর্মরত সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, আমি চাই সকল দ্বিধা দ্ব›দ্ব ভুলে সাংবাদিকরা আশাশুনি প্রেসক্লাবের পতাকাতলে ঐক্যবদ্ধ থাকুক। আমি ঐক্যবদ্ধ আশাশুনি প্রেসক্লাবের উন্নয়নের জন্য সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রাখব। এ সময় প্রেসক্লাবের সাবেক সভাপতি জিএম মুজিবুর রহমান, সেক্রেটারি এস এম আহসান হাবিব, বর্তমান সভাপতি জিএম আল ফারুক, সহ-সভাপতি আলী নেওয়াজ, সাধারণ সম্পাদক সমীর রায়, যুগ্ম-সম্পাদক মাসুদুর রহমান মাসুদ, সাংগঠনিক সম্পাদক এসকে হাসান, কোষাধ্যক্ষ শাহাদাৎ হোসেন টিটল, দপ্তর সম্পাদক আকাশ হোসেন, ক্রীড়া ও সাহিত্য সম্পাদক বোরহান উদ্দীন বুলু, প্রচার ও প্রকাশনা সম্পাদক হাসান ইকবাল মামুন, সদস্য বাহবুল হাসনাইন প্রমুখ উপস্থিত ছিলেন।

Leave a Reply