ঢাকাFriday , 1 November 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

দেবহাটায় জাতীয় যুব দিবসে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

admin ঢাকা
আপডেট: 1 November 2019, 21:53

দেবহাটা প্রতিনিধি: ‘দক্ষ যুব গড়ছে দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সমানে রেখে দেবহাটায় জাতীয় যুব দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে উপজেলা চত্বর হতে বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ সভা কক্ষে আলোচনা সভায় মিলিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া আফরিনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ। স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা যুবউন্নয়ন অধিদপ্তরের সিএস নির্মল কান্তি মন্ডল। উপজেলা যুব উন্নয়ন অধিপ্তরের সিএস কুতুবউদ্দীনের সার্বিক সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, দেবহাটা প্রেসক্লাবের কোষাধ্যক্ষ কে.এম রেজাউল করিম, সফল আত্ম-কর্মী ফিরোজ শাহ আলম, সফল আত্ম-কর্মী হাবিবুল্লাহ প্রমুখ। আলোচনা শেষে ২৩ জন যুব ও যুব মহিলাদের মাঝে ৯লাখ ২০ হাজার টাকার যুব ঋণ বিতরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *