ঢাকাFriday , 1 November 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কালিগঞ্জে যথাযথ মর্যাদায় জাতীয় যুব দিবস পালিত

admin ঢাকা
আপডেট: 1 November 2019, 20:58

নিজস্ব প্রতিনিধি: কালিগঞ্জে যথাযথ মর্যাদায় জাতীয় যুব দিবস পালিত হয়েছে। শুক্রবার (১ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর’র আয়োজনে দিবসটি পালিত হয়। ‘দক্ষ যুব গড়ছে দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে প্রথমে র‌্যালি বের হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা অডিটোরিয়ামে এসে এক আলোচনা সভায় মিলিত হয়।
সেখানে উপজেলার নির্বাহী অফিসার অফিসার মো: মোজাম্মেল হক রাসেলের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান (মহিলা) দিপালী রাণী ঘোষ, যুব উয়ন্নন কর্মকর্তা কামরুল ইসলাম, উপজেলা নির্বাচন কর্মকর্তা জামিরুল হায়দার, বীরমুক্তিযোদ্ধা মনিরুল ইসলাম প্রমুখ। যুবকদের মধ্যে বক্তব্য রাখেন ফরহাদ হোসেন,তপন সরকার ও অহেদুজ্জামান।
সভা শেষে ৯ জন যুবকের মধ্যে ৩ লক্ষ ৬০ হাজার টাকা ঋণ বিতরণ, ১ জন মহিলাকে ৩০ হাজার টাকা অনুদান প্রদান, যুবদের সার্টিফিকেট বিতরণ ও গাছের চারা বিতরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *