ঝাউডাঙ্গা প্রতিনিধি: সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ে ২০১৯ সালের জেএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সকাল ১১ টায় ঝাউডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয় হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় বক্তব্য রাখেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষাক মো. রেজাউল করিম, সহকারী প্রধান শিক্ষক সরোয়ার হোসেন, শিক্ষক নজরুল ইসলাম, অলিউর রহমান, বিল্লাহ হোসেন প্রমুখ। বক্তারা বিদ্যালয়ের শিক্ষক মন্ডলী দ্বারা সময় উপযোগী পাঠদানের মাধ্যমে ছাত্র-ছাত্রীদের সঠিক মেধা বিকাশে ভূমিকা রাখার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন। এ বছর ঝাউডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয় থেকে ২শ’ ৬২ জন ছাত্র-ছাত্রী জেএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবে। অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে প্রবেশ পত্র ও স্কেল প্রদান করেন বিদ্যালয়ের সিনি. শিক্ষিকা জাগ্রীতি বিশ্বাস। ছাত্র-ছাত্রীদের জন্য দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন, বিদ্যালয়ের শিক্ষক আলতাফ হোসেন। এ সময় বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ছাত্র-ছাত্রী ও অভিভাবক বৃন্দ উপস্থিত ছিলেন।
