ঢাকাThursday , 31 October 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

শ্যামনগরে পল্লী বিদ্যুৎ সমিতির উঠান বৈঠক অনুষ্ঠিত

admin ঢাকা
আপডেট: 31 October 2019, 22:10

শ্যামনগর প্রতিনিধি: ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগ, ঘরে ঘরে বিদ্যুৎ’ এ প্রতিপাদ্যের আলোকে এবং দুর্নীতি, হয়রানি, অনিয়ম ও বিদ্যুৎ চুরি প্রতিরোধ সহ ‘আমার গ্রাম, আমার শহর’ রূপকল্প বাস্তবায়ন এবং গ্রাহক সেবার লক্ষে শ্যামনগরে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সকাল ১১ টায় শ্যামনগর সদর ইউনিয়ন পরিষদে সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতি এ বৈঠকের আয়োজন করে। প্যানেল চেয়ারম্যান ফাতিমা জগলুল প্রতিবন্ধী স্কুল এর প্রধান শিক্ষক রামকৃষ্ণ মন্ডলের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, পল্লী বিদ্যুতের এজিএম বাবু মধুসুধন রায়। তিনি তার বক্তব্যে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগ, ঘরে ঘরে বিদ্যুৎ বাস্তবায়নে বর্তমান সরকার বাংলার প্রতিটি ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছাতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতি সাতক্ষীরা ২ টি উপজেলায় শত ভাগ বিদ্যুতায়ন ঘোষণা করেছেন। বাকি উপজেলাগুলো ডিসেম্বরের মধ্যে শত ভাগ সাফল্যের লক্ষে কাজ করে যাচ্ছেন। গ্রাহকদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা কোন দালাল ধরবেন না, কোন দালালের খপ্পরে পড়বেন না। নিজ নিজ দায়িত্বে পল্লী বিদ্যুৎ অফিসে হাজির হয়ে নির্ধারিত ফিস দিয়ে মিটার নেবেন। আবাসিক মিটার সহ সদস্য ফি ৪শ’ ৫০ টাকা এবং বাণিজ্যিক মিটার সহ ৮শ’ ৫০ টাকা। বিদ্যুৎ সংযোগ দিতে আমাদের যারা কাজ করে যাচ্ছে তাদেরকে খুঁটি বসানো ও লাইন টানতে কোন বাধাগ্রস্ত হলে আপনারা সহযোগিতা করবেন। কোন ঝামেলা হলে আমাদেরকে জানাবেন। এ সময় ওয়্যারিং ইন্সপেক্টর পবন কুমার বিশ্বাস, ইউপি সদস্য আমিনুর রহমান, সাবেক সদস্য আব্দুল খালেক, এলাকার নতুন ও পুরাতন বিদ্যুৎ গ্রাহকগণ ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *