শ্যামনগর ইউএনও-ওসি ও প্রেসক্লাবের সভাপতিকে ফুলেল শুভেচ্ছা
শ্যামনগর প্রতিনিধি: মানবাধিকার প্রতিষ্ঠা ও বাস্তবায়ন সংস্থা শ্যামনগর শাখার পক্ষ থেকে শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ও প্রেসক্লাবের সভাপতিকে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করা হয়েছে। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সকাল ১০ টায় বাংলাদেশ মানবাধিকার প্রতিষ্ঠা ও বাস্তবায়ন সংস্থা শ্যামনগর শাখার পক্ষ থেকে শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুজজামানকে, সকাল ১১ টায় শ্যামনগর থানা অফিসার ইনচার্জ মো. নাজমুল হুদাকে ও বিকেল ৪ টায় শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি জিএম আকবর কবীরকে ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা জ্ঞাপন করেছে। শুভেচ্ছা জ্ঞাপনকালে সংস্থার সভাপতি রফিকুল ইসলাম বাবলুর সাথে সিনি. সহ-সভাপতি সাংবাদিক আবু সাঈদ, সহ-সভাপতি আলমগীর হায়দার, জিল্লুর রহমান, সাধারণ সম্পাদক সামিউল ইসলাম মন্টি, সাংগঠনিক সম্পাদক খান মিজানুর রহমান, সদস্য সাংবাদিক মিজানুর রহমান, সদস্য মাছুম, রবিউল ইসলাম, রাজিব চৌধুরি, নুর ইসলাম সহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

Leave a Reply