নওয়াবেঁকীতে আব্দুল মান্নান রক্তদান সংস্থার কমিটি গঠন
নওয়াবেঁকী (শ্যামনগর) প্রতিনিধি: শ্যামনগর উপজেলার নওয়াবেঁকীতে আব্দুল মান্নান রক্তদান সংস্থার কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সকালে আব্দুল মান্নান রক্তদান সংস্থার কার্যকরী কমিটি গঠন করা হয়। সংগঠনের গতি বাড়াতে এবং সেবা অব্যাহত রাখতে সংগঠনের উপদেষ্টা এস,এম জাকির হোসেনের অনুমতি ক্রমে এ কমিটি আগামী দুই বছরের জন্য গঠন করা হয়েছে। এ সময় এস. এম. আবির হোসেনকে সভাপতি ও শরিফুজ্জামান পলাশকে সম্পাদক করে ১৯ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দেওয়া হয়।

Leave a Reply