ঢাকাThursday , 31 October 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সাপমারা খালপাড়ে বসবাসরতদের সমস্যা সমাধানে অচিরেই আশ্রয়ণ প্রকল্প গড়ে তোলা হবে : জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল

admin ঢাকা
আপডেট: 31 October 2019, 21:34

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল বলেছেন, দেবহাটা উপজেলার পারুলিয়া ইউনিয়নের সাপমারা খালপাড়ে বসবাসরত জনসাধারণের সমস্যা সমাধানে অচিরেই বসবাস উপযোগী একটি আশ্রয়ণ প্রকল্প গড়ে তোলা হবে। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা রয়েছে কোন মানুষ যেন গৃহহীন বা আশ্রয়হীন না হয়। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) ‘ক্লিন সাতক্ষীরা গ্রিন সাতক্ষীরা’ কার্যক্রম বাস্তবায়নের অংশ হিসেবে দেবহাটার পারুলিয়ার গুচ্ছ গ্রাম মাঠে পানি নিষ্কাশন ও সংশ্লিষ্ট এলাকার জলাবদ্ধতা দূরীকরণে খাল খনন প্রক্রিয়া স্বাভাবিকভাবে এগিয়ে নিতে এবং খালপাড়ে বসবাসরত জনসাধারণের সমস্যা সমাধানে পানি উন্নয়ন বোর্ড-১ আয়োজিত গণ শুনানিতে অংশ নিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এ সময় জেলা প্রশাসক আরও বলেন, কোন ব্যক্তির মালিকানাধীন জমির উপর দিয়ে খাল কাটা হবে না। কোন মানুষের সমস্যার সৃষ্টি করে কোন কাজ করা হবে না। তিনি বলেন, খালের মাটি ব্যবহারের জন্য জেলা প্রশাসকের কাছে আবেদন করলে স্থানীয়দের তা ব্যবহারের অনুমতি প্রদান করা হবে। খাল খননের ফলে ক্ষতিগ্রস্ত প্রত্যেক পরিবারকে বাসগৃহ নির্মাণের জন্য দুই বান্ডিল টিন এবং তিন হাজার টাকা করে ক্ষতি পূরণ দেয়া হবে। একই সাথে ক্ষতিগ্রস্ত মানুষের সমস্যা সমাধানে আগামী সাত দিনের মধ্যে একটি সুচিন্তিত কর্মপরিকল্পনা গ্রহণ করা হবে। গণ শুনানিতে সাতক্ষীরা জেলা আ’লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মনসুর আহমদ, উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া আফরিনসহ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যানগণ, গণ্যমান্য ব্যক্তিবর্গ, সুধীজন, পারুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউপি সদস্যসহ এলাকার জনসাধারণ স্বত:স্ফুর্তভাবে অংশগ্রহণ করেন। এর আগে গণ শুনানিতে উপস্থিত খালপাড়ে বসবাসরত মানুষ তাদের বাড়িঘর উচ্ছেদসহ বিভিন্ন সমস্যার কথা তুলে ধরলে জেলা প্রশাসক তাদের সকল সমস্যার কথা শোনেন। গণ শুনানিতে জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল আরও বলেন, পাউবো-১ এর নির্বাহী প্রকৌশলী, দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার, সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সমন্বয়ে একটি কমিটি করে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের তালিকা প্রণয়নসহ অচিরেই বসবাস উপযোগী একটি আশ্রয়ণ প্রকল্প গড়ে তোলা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *