ঢাকাThursday , 31 October 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সাতক্ষীরা আহ্ছানিয়া মিশন মাদ্রাসায় জে.ডি.সি পরীক্ষার্থীদের বিদায়ি সংবর্ধনা অনুষ্ঠিত

admin ঢাকা
আপডেট: 31 October 2019, 21:29

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা আহ্ছানিয়া মিশন আদর্শ আলিম মাদ্রাসার জে.ডি.সি পরীক্ষার্থীদের বিদায়ি সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) বেলা ১১টায় মাদ্রাসার হলরুমে দোয়া ও আলোচনা সভার মধ্য দিয়ে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়। মাদ্রাসার অধ্যক্ষ মাও. আব্দুল মজিদ সিদ্দিকীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাতক্ষীরা আহ্ছানিয়া মিশন আদর্শ আলিম মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি জেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ ফিরোজ কামাল শুভ্র। পরীক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘সাতক্ষীরা আহ্ছানিয়া মিশন আদর্শ আলিম মাদ্রাসার শিক্ষা ক্ষেত্রে ভাল ফলাফলের সুনাম আছে। তোমরা সেই সুনাম ও ধারাবাহিকতা বজায় রাখবে। পিতা-মাতা ও শিক্ষকের দোয়া এবং ভাল পড়াশোনা তোমাদের পরীক্ষায় সাফল্য এনে দেবে।’ এ সময় সহকারী অধ্যক্ষ মাও. আব্দুল হামিদ আজাদী, প্রভাষক মনিরুল ইসলাম, আনারুল ইসলাম, মাও. নুর আহমদ, মাও. নাসির উদ্দিন, মাও. তৈয়্যেবুর রহমান, সহকারী শিক্ষক মো. শহিদুল্লাহ, মাও. আব্দুল করিম, মোমিন আলী, মিজানুর রহমান, সাইফুল্লাহ, আমিনুর রহমান, মেহেরুন নাহার, সাজেদা খাতুন প্রমুখ বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন। শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন, ছাত্র মাসুদ রানা, শেখ নাইম হাসান, রাজু আহমেদ। এ সময় আহ্ছানিয়া মিশন আদর্শ আলিম মাদ্রাসার জে.ডি.সি পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। সমগ্র অনুষ্ঠান ও দোয়া পরিচালনা করেন, সাতক্ষীরা আহ্ছানিয়া মিশন মসজিদের পেশ ইমাম হাফেজ মাও. জাহাঙ্গীর আলম জিয়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *