বেতনা ও মরিচ্চাপ নদীর অববাহিকায় জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্তদের সহায়তার দাবিতে সংবাদ সম্মেলন
ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরার বেতনা ও মরিচ্চাপ নদীর অববাহিকায় জলাবদ্ধ কবলিত ক্ষতিগ্রস্ত এলাকাবাসীর সহায়তার দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সকালে সাতক্ষীরা প্রেসক্লাবে উত্তরণ ও বেতনা-মরিচ্চাপ অববাহিকা পানি কমিটির আয়োজনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, কেন্দ্রীয় পানি কমিটির সভাপতি অধ্যক্ষ এ.বি.এম শফিকুল ইসলাম। তিনি লিখিত বক্তব্যে বলেন, সাতক্ষীরা সদর উপজেলার ব্র²রাজপুর, ধুলিহর ও পৌরসভার ২২ টি গ্রামের দুই সহ¯্রাধিক পরিবার গত জুলাই মাস থেকে জলাবদ্ধ অবস্থায় রয়েছে। অধিকাংশ বাড়ির নলক‚প ও ল্যাট্রিন পানিতে প্লাবিত। তাদের নিরাপদ পানি ও স্যানিটেশন সমস্যা এখন প্রকট। জলাবদ্ধতার কারণে এলাকার মানুষ সেখানে মাছ চাষ ও চাষাবাদ কোনটাই করতে না পেরে শহরে দিনমজুরের মাধ্যমে কষ্টে জীবনযাপন করছেন। এমতাবস্থায় উক্ত সংবাদ সম্মেলন থেকে তাদের আর্থিক সহায়তা, জলাবদ্ধতা দূর করণের জন্য অনেকগুলো সেচ মেশিন স্থাপন, নিরাপদ পানি ও স্যানিটেশন ব্যবস্থাসহ বিভিন্ন দাবি সরকারের কাছে তুলে ধরেন। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, বেতনা ও মরিচ্চাপ অববাহিকা কমিটির আহŸায়ক আশেক-ই এলাহি, সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মমতাজ আহমেদ বাপী, বেসরকারি উন্নয়ন সংস্থা উত্তরণের প্রকল্প সমন্বয়কারী জাহিন শামস সাক্ষর প্রমুখ।

Leave a Reply