ঢাকাWednesday , 30 October 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

খাজরায় শিক্ষকের বাড়িতে দু:সাহসিক চুরি

admin
October 30, 2019 10:00 pm
Link Copied!

খাজরা (আশাশুনি) প্রতিনিধি: আশাশুনির পল্লীতে এক স্কুল শিক্ষকের ঘরের তালা ভেঙে নগদ টাকা, স্বর্ণাংলকারসহ দেড় লক্ষাধিক টাকার মালামাল চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (২৯ অক্টোবর) গভীর রাতে খাজরা ইউনিয়নের গজুয়াকাটি গ্রামে মৃত বাবুরাম মন্ডলের ছেলে স্কুল শিক্ষক সঞ্জয় মন্ডলের বাড়িতে এ দু:সাহসিক চুরি সংঘটিত হয়েছে। শিক্ষক সঞ্জয় মন্ডল জানান, পার্শ্ববর্তী উত্তর ফটিকখালী স্কুল-মাঠে পূজা উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান চলছিল। আমার স্ত্রী বাড়িতে না থাকায় আমি ঘরে তালা ঝুলিয়ে অনুষ্ঠানে চলে যাই। অনুষ্ঠান শেষে রাত চারটার দিকে ঘরে ঢোকার সময় দেখি ঘরের তালা ভাঙা। দুর্বৃত্তরা আলমারিতে রাখা নগদ ১৫ হাজার টাকা, জনতা ব্যাংক আশাশুনি শাখার একটি চেক বই, স্বর্ণাংলকারসহ প্রায় দেড় লক্ষ টাকার মালামাল নিয়ে গেছে। তারা বারান্দায় রাখা আমার পালসার মটর সাইকেলটিও নেওয়ার চেষ্টা করে ব্যর্থ হয়। এ বিষয়ে খাজরা ইউপি চেয়ারম্যান শাহনেওয়াজ ডালিম জানান, খবর শুনেই আমি ওই শিক্ষকের বাড়িতে গিয়েছিলাম। চুরি যাওয়া মালামাল উদ্ধারে আপ্রাণ চেষ্টা চালাচ্ছি। ক্ষতিগ্রস্ত পরিবারকে ধৈর্য ধরার পরামর্শ দিয়েছি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।