ঢাকাWednesday , 30 October 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সীমান্ত সম্মেলনে যোগ দিতে ৬ সদস্যের বিএসএফ প্রতিনিধি দল বাংলাদেশে

admin ঢাকা
আপডেট: 30 October 2019, 21:59

বেনাপোল প্রতিনিধি: বিজিবি-বিএসএফ’র সীমান্ত সম্মেলনে যোগ দিতে বিএসএফ’র ৬ সদস্যের একটি প্রতিনিধি দল বাংলাদেশে এসেছেন। বুধবার (৩০ অক্টোবর) দুপুর দেড়টায় প্রতিনিধি দলটি বেনাপোল চেকপোস্ট দিয়ে বাংলাদেশে প্রবেশ করেন। বিজিবি ও বিএসএফের মধ্যে যৌথ সম্মেলনটি বেনাপোল বিজিবি কোম্পানি সদরে অনুষ্ঠিত হবে। বিএসএফ প্রতিনিধি দলটি বেনাপোল-পেট্রাপোল চেকপোস্ট নো-ম্যান্সল্যান্ডে আসলে বিজিবির সেক্টর কমান্ডার কর্নেল আরশাদুজ্জামান তাদের ফুল দিয়ে অভ্যর্থনা জানান। বিএসএফ’র ৬ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন, আইজি ইয়াগেশ বাহাদুর ক্ষুরানিয়া। বিজিবির পক্ষে ৬ সদস্যের প্রতিনিধিত্ব করছেন যশোরের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল জালাল গনি খাঁন। যশোর-৪৯ বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল সেলিম রেজা সীমান্ত সম্মেলনের বিষয়টি নিশ্চিত করে বলেন, বৈঠকে সীমান্ত পথে অবৈধ অনুপ্রবেশ, চোরাচালান ও নারী-শিশু পাচার প্রতিরোধসহ বিভিন্ন বিষয়ে আলোচনায় স্থান পাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *