ঢাকাWednesday , 30 October 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সাতক্ষীরায় সৌখিন মৎস্য শিকারিদের জন্য ফিসিং সেন্টারের উদ্বোধন

admin ঢাকা
আপডেট: 30 October 2019, 21:51

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরায় সৌখিন মৎস্য শিকারিদের জন্য সাতক্ষীরা ফিসিং সেন্টার নামে মাছ ধরার দ্রব্যাদি বিক্রয় ঘরের উদ্বোধন করা হয়েছে। বুধবার (৩০ অক্টোবর) বিকেলে শহরের পশু হাসপাতালের সামনে দেছের মিয়া টাওয়ারে ফিসিং সেন্টারের উদ্বোধন ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। দোয়া অনুষ্ঠানের পরিচালনা করেন হাফেজ মাও. আব্দুস সোহবান। এ সময় সাতক্ষীরা ফিসিং সেন্টারের মালিক মেহেদী হাসান, জেলা সৌখিন মৎস্য সমিতির সভাপতি আক্তারুজ্জামান শাহ আলাল, সাধারণ সম্পাদক আব্দুল মান্নান সবুজ, রবিউল ইসলাম রবি, আহাদ আলী মল্লিক, সৈকত, মিজানুর রহমান সাব্বির আহমেদ খোকা প্রমুখ উপস্থিত ছিলেন। সাতক্ষীরা ফিসিং সেন্টারর মালিক মেহেদী হাসান জানান, এখন থেকে এখানে সৌখিন মৎস্য শিকারিদের মাছ ধরার দ্রব্যাদি পাইকারি ও খুচরা বিক্রয় করা হবে। তাদেরকে বাইরে যেতে হবে না। এখানে উন্নত মানের ছিপ, সুতা, হুইল, রেডি মসলা, গুঁড়া মিক্সচার, ছাতু, লাড্ডু, মাখা আচার, পিঁপড়ার ডিম, হাতে বানানো বরসি পাওয়া যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *