ঢাকাWednesday , 30 October 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

ধলবাড়িয়ায় জীবন দক্ষতা ভিত্তিক শিক্ষা শিখন বিনিময়ের সমাপনি অনুষ্ঠান

admin ঢাকা
আপডেট: 30 October 2019, 20:13

ধলবাড়িয়া (কালিগঞ্জ) প্রতিনিধি: কালিগঞ্জের ধলবাড়িয়া ইউনিয়নের মুড়াগাছা মাধ্যমিক বিদ্যালয়ে জীবন দক্ষতা ভিত্তিক শিক্ষা শিখন বিনিময় ও কোর্সের সমাপনি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩০ অক্টোবর) বেলা ১২ টার দিকে ইউএসএআইডি’র অর্থায়নে ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র সহযোগিতায় নবযাত্রা প্রকল্প, সুশীলনের আয়োজনে ৬ মাস মেয়াদী এ কোর্স সম্পন্ন হয়।

এসময় বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক এস এম মোহাম্মাদ আলীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয়ের পরিচালনা পর্যদের সাবেক সভাপতি হাফেজ মোহাম্মাদ রফিকুল ইসলাম। নবযাত্রা প্রকল্পের জেন্ডার অর্গানাইজার মৌসুমী আক্তারের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন সহকারী শিক্ষক প্রফুল্ল মন্ডল, আব্দুর রহমান, মাওলানা বাকী বিল্লাহ, রেহানা খাতুন প্রমুখ।

কোর্স শেষে বিদ্যালয়ের ৪০ জন শিক্ষার্থীকে নিয়ে নিরাপদ পানি স্বাস্থ্য সম্মত পায়খানা ও স্বাস্থাভ্যাস, শিশু বিবাহ, মাদক, জীবন দক্ষতা, শিশু পাচার, যৌন নির্যাতন, জন্ম নিবন্ধন ও নারী পুরুষ সমতাসহ ২৪ টি বিষয়ের উপর সনদপত্র প্রদান করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *