ঢাকাWednesday , 30 October 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কালিগঞ্জে আ’লীগের কাউন্সিলর নির্বাচন উপলক্ষে রতনপুরে মতবিনিময় সভা

admin ঢাকা
আপডেট: 30 October 2019, 20:11

নিজস্ব প্রতিনিধি: কালিগঞ্জ উপজেলা আ’লীগের সম্মেলনকে সামনে রেখে উপজেলার রতনপুর ইউনিয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩০ অক্টোবর) বিকেলে রতনপুর ইউনিয়ন আ’লীগের উদ্যোগে ইউনিয়ন পরিষদ কার্যালয় প্রাঙ্গনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সেখানে ইউনিয়ন আ’লীগের সভাপতি ইউপি চেয়ারম্যান আশরাফুল হোসেন খোকন’র সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক তারালী ইউপি চেয়ারম্যান এনামুল হোসেন ছোট।

সাধারণ সম্পাদক পরেশ চন্দ্র মিস্ত্রীর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন প্রয়াত উপজেলা আ’লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা শেখ ওয়াহেদুজ্জামানের বড় ছেলে কুশুলিয়া ইউপি’র সাবেক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার শেখ মেহেদী হাসান সুমন, প্রস্তুতি কমিটির যুগ্ম আহ্বায়ক বিষ্ণুপুর ইউপি চেয়ারম্যান শেখ রিয়াজ উদ্দিন, সদস্যসচিব ধলবাড়িয়া ইউনিয়ন আ’লীগের সভাপতি সজল মুখার্জী, দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন আ’লীগের সভাপতি গোবিন্দ মন্ডল, মৌতলা ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক রুহুল আমিন,উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নুরুজ্জামান জামু প্রমুখ।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চাম্পাফুল ইউনিয়ন আ’লীগের সভাপতি ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হক গাইন, মথুরেশপুর ইউনিয়ন আ’লীগের সভাপতি মোখলেছুর রহমান মুকুল, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনো, ধলবাড়িয়া ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক নাজমুছ সাদাত রাজা, উপজেলা যুবলীগের সাবেক আহ্বায়ক শেখ ইকবাল আলম বাবলুসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *