ঢাকাTuesday , 29 October 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কোদন্ডা হাইস্কুলের প্রধান শিক্ষক হলেন দু:খীরাম ঢালী

admin ঢাকা
আপডেট: 29 October 2019, 22:27

আশাশুনি প্রতিনিধি: আশাশুনি সদর ইউনিয়নের কোদন্ডা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদে নিয়োগ পরীক্ষায় প্রথম স্থান অধিকার করে প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন দু:খীরাম ঢালী। মঙ্গলবার (২৯ অক্টোবর) বিকেলে সাতক্ষীরা তালতলা মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক পদে ৫ জন প্রার্থী লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশ নেন। পরীক্ষা নিরপেক্ষ ভাবে সম্পন্নের লক্ষে স্কুল পরিচালনা কমিটির সভাপতি মো. সরোয়ার হোসেন সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করেন। ৫০ নম্বরের পরীক্ষায় সর্বোচ্চ ৪১ নম্বর পেয়ে প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন আগরদাড়ি রহিমীয়া মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক দু:খীরাম ঢালী। দ্বিতীয় স্থান অধিকার করেছেন শেখ ইসমাইল আসেক মাগফুর ও অমল কুষ্ণ সরকার। পরীক্ষা বোর্ডে ছিলেন ডিজি প্রতিনিধি হাবিবুল্লাহ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. বাকী বিল্লাহ, স্কুলের সভাপতি মো. সরোয়ার হোসেন, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এম এ হক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *